প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
আন্দোলনকারী শিক্ষকদের ওপরপুলিশি হামলার’ প্রতিবাদে শার্শা ওবেনাপোলে শিক্ষকদের মানববন্ধন

বেনাপোল (যশোর )সংবাদদাতা
আন্দোলনকারী শিক্ষকদের ওপরপুলিশি হামলার প্রতিবাদেও শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শার্শা উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৬ টি মাদ্রাসায় ক্লাস বর্জন করে সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে‘লাগাতার কর্মবিরতি’
চলছে। তারি ধারাবাহিকতায় আজ উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন। বেনাপোলে অনুষ্ঠিত মানববন্ধনে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাহেব আলী বলেন, আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ অবহেলিত। আমাদের নুন আনতে পান্তা ফুরায় । আমাদেরকে যা বেতন দেয়া হয় তা আমরা সন্তানদের লেখাপড়া করাতে পারছিনা। আমাদের সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের।শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারী ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।
শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শাহাজান কবীর জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী শার্শা উপজেলা ও বেনাপোলের সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীরা আজ সকালে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY